সাবেক প্রধানমন্ত্রী ও ২০ দলীয় জোট নেত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা)।

বৃহম্পতিবার সকাল সাড়ে ১১টায় রাজধানীর যাত্রাবাড়ীর কাজলা এলাকায় জাগপা ঢাকা মহানগর সহ-সভাপতি আলহাজ্ব ফাইজুর রহমান ও যুগ্ম সাধারণ সম্পাদক সাইদুজ্জামান কবিরের নেতৃত্বে বিক্ষোভ মিছিল বের করে জাগপা ঢাকা মহানগর।

একই প্রতিবাদে যুব জাগপা ঢাকা মহানগর সাধারণ সম্পাদক নজরুল ইসলাম বাবলু, দপ্তর সম্পাদক নাজমুল হাসান ও বাদল হোসেনের নেতৃত্বে রাজধানীর পল্টন কালভার্ট এলাকায় বিক্ষোভ মিছিল করে।

জাগপা মজদুর লীগের আহ্বায়ক শেখ জামাল উদ্দিনের নেতৃত্বে রাজধানীর কুড়িল বিশ্বরোড এলাকায় বিক্ষোভ মিছিল করেছে জাগপা মজদুর লীগ।

কেএইচ