একদিনের ব্যাবধানে এবার বেনাপোল নোম্যান্সল্যান্ড থেকে ৭টি স্বর্নের বারসহ পারভেজ (২৬) নামে একজন স্বর্ন বহনকারিকে আটক করেছে কাষ্টমস শুল্ক গোয়েন্দারা।

বুধবার সকাল সাড়ে ৯টার সময় স্বর্নের এ চালানটি উদ্ধার হয়। আটক স্বর্ন বহনকারি পারভেজ নারানগঞ্জ জেলার বন্দর থানার মো: মনির হোসেনের ছেলে। তার পাসপোর্ট নং বিএন- ০৭১৫৮৫২। 

কাষ্টমস শুল্ক গোয়েন্দা চাঁন মাহমুদ খান জানান, গোপন সংবাদরে ভিত্তিতে সকাল ৬টা থেকে সে তার টিমের ইন্সপেক্টর মশিয়ার রহমান সিপাই মো: ইমাম হোসেনকে নিয়ে বেনাপোল নোম্যান্সল্যান্ডে অবস্থান করে।

সাড়ে নয়টার সময় ঐ স্বর্ন বহনকারি কাষ্টমস ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা শেষ করে নোম্যান্সল্যান্ডে প্রবেশের পর তাকে নিয়ে কাষ্টমস তল্লাশি কেন্দ্রে তল্লাশি করলে পায়ের জুতার ভিতর বিশেষ কায়দায় লুকানো থাকা অবস্থায় ৭টি স্বর্নের বার উদ্ধার করা হয়। পরে তাকে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হবে বলে জানান চাঁন মাহমুদ খান। 

বেনাপোল চেকপোষ্ট কাষ্টমস সুপার তাহমিদ হোসেন জানান, গোয়েন্দাদের সাথে তারা যৌথভাবে এ স্বর্নের চালানটি উদ্ধার করে। এসময় সুপার শাহজাহান সরদার, ইন্সপেক্টর আজিজুল হক, ইন্সপেক্টর জহিরুল ইসলাম ও ছায়রা বেগম উপস্থিত ছিলেন।  

স্বর্ন বহনকারি পারভেজ হোসেন জানান, সে ঢাকার এফএম ইন্টারন্যাশনাল নামে একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকুরি করে। ঐ প্রতিষ্ঠানের এমডি মোতালেব হোসেন তাকে এক জোড়া নতুন জোতা দিয়ে সেটি পায়ে দিয়ে ভারত যেতে বলে। এবং এটাও বলে যে, গার্মেন্টস পন্যর স্যাম্পল আনার জন্য তুমি কোলকাতা যাও, আমি সেখানে তোমার সাথে দেখা করব।

উল্লেখ্য গত ১১/০৭/১৭ ইং তাখিখে ২০টি স্বর্নের বারসহ আবু সালাম নামে একজন পাসপোর্টযাত্রী ভারতের পেট্রাপোল কাষ্টমসে আটক হয়।

নাছির/এমএনজে