জামালপুরের বকশীগঞ্জে ট্রাক্টরের চাপায় সাদেকুর রহমান (১০) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে।

আজ (১৮ জানুয়ারি) সোমবার সকাল ১১টার দিকে ধানুয়া কামালপুর ইউনিয়নের উত্তর কামালপুর গ্রামে এই ঘটনা ঘটে।

নিহত সাদেকুর উত্তর কামালপুর গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে এবং স্থানীয় একটি কিন্ডার গার্টেনের দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী।

স্থানীয়রা জানায়, সকালে বাড়ির কাছে একটি ক্ষেতের পাশে দাঁড়িয়ে ছিলো সাদেকুর। এসময় স্থানীয় এক ব্যক্তি ট্রাক্টরে উঠে জমি চাষ করছিলেন। একপর্যায়ে তিনি নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে ট্রাক্টরটি সাদেকুরের গায়ে উঠে যায়। এতে ঘটনাস্থলেই সাদেকুরের মৃত্যু হয়।

বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এমবি