যশোরের বেনাপোল পোর্ট থানা এলাকায় উত্তর বারোপোতা গ্রামের মাঠ থেকে ৩৬১ টি ভারতীয় কচ্ছপ আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
মঙ্গলবার ভোর ৩ টার সময় মালিকবিহীন অবস্থায় কচ্ছপগুলো আটক করা হয়।
বিজিবি জানায়, সুনির্দিষ্ট গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির একটি টহল দল বেনাপোল পোর্ট থানাধীন উত্তর বারোপোতা গ্রামের মাঠে অভিযান চালায়। সেখান থেকে মালিক বিহীন অবস্থায় ৩৬১ টি ভারতীয় কচ্ছপ আটক করা হয়। যার সর্বমোট আনুমানিক মূল্য ১৮লক্ষ ৫ হাজার টাকা।
২৩ বিজিবি ব্যাটালিয়নের আধিনায়ক লে.কর্ণেল আ: রহিম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আটককৃত কচ্ছপগুলো বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ খুলনা এর প্রতিনিধির নিকট হস্তান্তর করার প্রস্তুতি চলছে।
এমকে





