টাঙ্গাইলের মির্জাপুরে ট্রেনের ধাক্কায় দুই টেম্পোযাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন একজন।

শনিবার সন্ধ্যা পৌনে ৬টার দিকে উপজেলার গোড়াই ইউনিয়নের কলিমাজানী নাকমস্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- টেম্পো চালক মান্নান (৪৫) ও নয়া মিয়া (৩৫)।

এলাকাবাসী জানান, উত্তরবঙ্গ থেকে ঢাকা উদ্দেশে ছেড়ে আসা বাংলাদেশ-ভারত মৈত্রী এক্সপ্রেস ট্রেনটি বিকাল পৌনে ৬টার দিকে মির্জাপুর উপজেলার গোড়াই ইউনিয়নের কলিমাজানী নামকস্থানে পৌঁছায়।

এ সময় সোহাগপাড়া থেকে ছেড়ে আসা যাত্রীবাহী একটি টেম্পো ট্রেন লাইনটি অতিক্রম করতে গেলে ট্রেনের সঙ্গে ধাক্কা লাগে। এতে ট্রেম্পোটি দুমড়ে-মুচড়ে ট্রেন লাইন থেকে ছিটকে নিচে পড়ে যায়। এ সময় ঘটনাস্থলেই উপজেলার গোড়াই ইউনিয়নের সোহাগপাড়া গ্রামের মো. সামু মিয়ার ছেলে টেম্পোচালক মান্নান ও কলিমাজানী গ্রামের আজগর আলীর ছেলে নয়া মিয়া নিহত হন।

এ সময় স্বপ্না নামের অপর এক কলেজছাত্রী আহত হয়। তার বাড়ি কলিমাজানী গ্রামে।

এ ব্যাপারে মির্জাপুর থানার উপপরিদর্শক (এসআই) মো. ফথরুল ইসলাম বলেন, ট্রেন লাইনের ওই স্থানে বেড়িয়ার না থাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতদের লাশ আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

কেএইচ