নড়াইল সদর উপজেলার বর্ণী বাজারের নিকট সড়ক দুর্ঘটনায় এক পুলিশ কর্মকর্তা নিহত হয়েছে। নিহত পুলিশের এএসআই আলেক খা খুলনার ফুলতলা উপজেলার ছাতিয়ানী গ্রামের আব্দুর সাত্তার খা’র পুত্র।

পুলিশ ও নিহতের স্বজনরা জানান সোমবার (৮ ফেব্রæয়ারি) সকালে এএসআই আলেক মোটরসাইকেল (ঢাকা ১৯-৪১৪৯) যোগে বাড়ি হতে কর্মস্থল ভাংগা থানা যাচ্ছিল।

পথিমধ্যে বর্নী মোড় এলাকায় পৌছালে বিপরীত দিক থেকে আসা ট্রাক ( ট ১১-১৬৭৮) তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ঘটনার পর ট্রাক চালক পালিয়ে গেছে।

এসএইচ