টঙ্গীর টাম্পাকো ফয়লস লিমিটেড কারখানায় বিস্ফোরণের ঘটনায় রাসেল (২৬) নামে আরো একজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) রাজধানীর ধানমন্ডির জাপান-বাংলাদেশ ফ্রেন্ডশীপ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। রাসেল সিলেটের গোলাপগঞ্জ থানার ঘাঘুয়া গ্রামের হাসান আলীর ছেলে।
এদিকে এনিয়ে মৃতের সংখ্যা ৩৫ এ দাঁড়িয়েছে। নিখোঁজের তালিকায় রয়েছেন ১১ জন। এর মধ্যে ৬ জনের পরিচয় সনাক্ত করা যায়নি।

টঙ্গী থানার উপ-পরিদর্শক (এসআই) সুমন ভক্ত বাংলানিউজকে জানান, গত ১০ সেপ্টেম্বর গাজীপুরের টঙ্গীর বিসিক এলাকায় বিস্ফোরণে অগ্নিকান্ডের ঘটনায় আহত হন রাসেল। পরে জাপান-বাংলাদেশ ফ্রেন্ডশীপ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার বিকালে মারা যান তিনি।

 

এমএনজে