গাজীপুর জেলার পূবাইলের সমরসিং এলাকা থেকে হাত-পা বাঁধা অবস্থায় অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার সকালের দিকে এ ওই ব্যক্তির লাশ উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, সকালে গাজীপুর-সিলেট মহাসড়কের পূবাইলের সমরসিং এলাকায় সড়কের পাশে হাত-পা বাঁধা অবস্থায় আনুমানিক ৩৮ বছর বয়েসী ওই ব্যক্তির মৃতদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়।
নিহতের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। শ্বাসরোধ করে হত্যার পর দুর্বৃত্তরা মরদেহটি ওই স্থানে ফেলে গেছে বলে ধারণা করছে পুলিশ। ময়নাতদন্তের জন্য মরদেহটি শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এমই















