রংপুরের পীরগঞ্জে বাস-ট্রাক সংঘর্ষে ২ জন নিহত ও ১২ জন আহত হয়েছেন।
শনিবার সকাল ৯টার দিকে উপজেলার লালদীঘি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন সাতক্ষীরার আফজ উদ্দিন ও কুড়িগ্রামের ভূরুঙ্গামারীর মর্জিনা বেগম।
বড়দরগা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ কাজী শহিদুল ইসলাম জানান, সকাল ৯টার দিকে লালদীঘি এলাকায় বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই বাসের দুই যাত্রী নিহত ও কমপক্ষে ১২ জন আহত হয়েছেন।
এমই





