নিউইয়র্কের জাতিসংঘ সদর দফতরের সামনে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের চেতনাকে বিশ্বময় ছড়িয়ে দিতে মাতৃভাষা ভাস্কর্য স্থাপন করা হয়েছে।
নিউইয়র্কের স্থানীয় সময় সোমবার বিকেল ৩টায় এ ভাস্কর্য উদ্বোধন করেন জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেন।
ভাস্কর্য উদ্বোধনের আগে ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি’ গানটি দলবদ্ধ ভাবে পরিবেশনের পর সকল ভাষা শহীদদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়।
এ সময় স্বাগত বক্তব্য রাখেন একুশে পদকপ্রাপ্ত অভিনেতা জামাল উদ্দিন হোসেন।
মাসব্যাপী অস্থায়ী এ ভাস্কর্যটির উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন- নিউইয়র্কে বাংলাদেশ কনসুলেটের কনসাল জেনারেল শামীম আহসান এনডিসি, ভাস্কর্য’র নকশাকার শিল্পী খুরশীদ সেলিম, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমান, মুক্তধারার কর্নধার বিশ্বজিৎ সাহা ও সাংবাদিক নিনি ওয়াহেদ প্রমূখ।
অনুষ্ঠানের সমাপনী বক্তব্য রাখেন- বাঙালীর চেতনা মঞ্চের আব্দুর রহিম বাদশা।
এ সময় নিউ ইয়র্ক স্টেটের গভর্নর প্রতিনিধি, জাতিসংঘের প্রতিনিধি, নিউ ইয়র্ক মেয়রের প্রতিনিধি, নিউ ইয়র্ক সিটি কম্পট্রলার প্রতিনিধি, কুইন্স বরো প্রেসিডেন্টের প্রতিনিধি, সহকারি পরিচালক পাবলিক আটস নিউ ইয়র্ক, ইউএনডিপির প্রতিনিধি, টার্কিশ কনস্যুলেট, ভুটান কনস্যুলেটসহ বিভিন্ন দেশের প্রতিনিধি, সাংবাদিক, সাহিত্যিক ও কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
গত ১২ জানুয়ারি মঙ্গলবার সকালে সিটি মেয়র দপ্তরের কর্মকর্তা জেনিফার লেন্টাস জাস জাতিসংঘ সদর দপ্তরের সামনে সশরীরে উপস্থিত হয়ে ভাস্কর্য স্থাপনের জন্য স্থান নির্ধারণ করে দেন।
মুক্তধারার আবেদনের প্রেক্ষিতে স্থানীয় সিনেটর হোজে পেরেল্টার প্রস্তবনায় ২০১৫ সালে নিউ ইয়র্ক স্টেট গভর্ণর ২০১৬ সালে নিউ ইয়র্ক স্টেট কর্তৃক আন্তর্জাতিক মাতৃভাষা দিবসকে আনুষ্ঠানিক স্বীকৃতি প্রদান করেন।
ওএফ
জাতিসংঘের সামনে মাতৃভাষা ভাস্কর্য স্থাপন
নিউইয়র্কের জাতিসংঘ সদর দফতরের সামনে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের চেতনাকে বিশ্বময় ছড়িয়ে দিতে মাতৃভাষা ভাস্কর্য স্থাপন করা হয়েছে।
পাকিস্তানে পালিত হলো আন্তর্জাতিক মাতৃভাষা দিবস
কূটনেতিক রিপোর্টার : পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে বাংলাদেশ হাইকমিশনে যথাযথ মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে।
শহীদদের শ্রদ্ধা জানাতে গিয়ে হাদি হত্যার বিচার চাইলেন বোন মাসুমা
মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ঝালকাঠির নলছিটিতে পদযাত্রা, শ্রদ্ধা নিবেদন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শহীদ শরীফ ওসমান বিন হাদির বোন মাসুমা হাদি এ কর্মসূচিতে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর পাশাপাশি শহীদ ওসমান হাদি হত্যার বিচার দাবি করেন।
ভাষা শহীদদের প্রতি বিএনপির শ্রদ্ধা
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে একুশের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছে ক্ষমতাসীন রাজনৈতিক দল বিএনপি।
ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে শহীদ মিনারে মানুষের ঢল
অমর একুশে ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা আন্দোলনের বীর শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানাচ্ছে সর্বস্তরের মানুষ।
মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজ
অমর একুশে ফেব্রুয়ারি, মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজ। মাতৃভাষা আন্দোলনের ৭৪ বছর পূর্ণ হবে এদিন। রাজধানী ঢাকাসহ সারাদেশে যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালনের সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।
















