মায়ানমার সেনাবাহিনী ও সরকার কর্তৃক নির্যাতিত হয়ে বাংলাদেশে অনুপ্রবেশকারী রোহিঙ্গা মুসলিমদের সার্বিক খোঁজ খবর ও আর্থিক সহযোগিতা নিয়ে টেকনাফ রোহিঙ্গা শরণার্থী শিবির পরিদর্শন করলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য সাবেক সংসদীয় হুইপ আলহাজ্ব শাহাজাহান চৌধুরী (সাবেক এমপি সাতকানিয়া লোহাগাড়া)।


তিনি আজ সকালে নাফ নদীর তীর সীমান্তবর্তী রোহিঙ্গা শিবির পরিদর্শন করেন। সেই সময় তিনি নির্যাতিত নিপীড়িত রোহিঙ্গা শরণার্থীদের খাদ্য সামগ্রী বিতরন করেন।

রোহিঙ্গা শিবির পরিদর্শনকালে তিনি তার সংক্ষিপ্ত বক্তব্যে বলেন "রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশ সরকার আন্তরিক নয়।বাংলাদেশ সরকারের উচিত বিশ্ব নেতৃবৃন্দ কে সাথে নিয়ে রোহিঙ্গা নির্যাতন বন্ধে কঠোর হস্তক্ষেপ করা।মানবেতর জীবনযাপনকারীর প্রতি সদয় হতে সরকারের প্রতি আহবান জানাচ্ছি। 

তিনি আরো বলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সবসময় নির্যাতিত মানুষের পাশে ছিল আছে থাকবে।রোহিঙ্গা মুসলিমদের পাশে দাড়ানোর জন্যে তুরস্ক সরকারের কৃতজ্ঞতা প্রকাশ করেন শাহাজাহান চৌধুরী।


রোহিঙ্গা শিবির পরিদর্শনকালে শাহাজাহান চৌধুরীর সাথে স্থানীয় জামায়াত শিবির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এমএ