দিনাজপুরের বিভিন্ন স্থানে সোমবার সন্ধ্যা ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত অভিযান চালিয়ে ২০ জনকে আটক করেছে পুলিশ। এসময়  রেজিষ্ট্রেশন না থাকায় ২০টি মোটরসাইকেলও জব্দ করা হয়েছে।

আটকেরা হলেন- মোকসেদ আলী (২০), ফরহাদ (২২), মমিনুর ইসলাম (২০), রুবেল (২০), রফিকুল ইসলাম (৪০), প্রসেনজিত (২১), শফিউল আলম (৪৭), রবিউল ইসলাম (২৭), তাইজুল ইসলাম (২৯),

চান বাবু (২২), বাদল ইসলাম (২১), তাইজদ্দিন (৪৮), হেলাল (৪৫), আব্দুল রহমান (৪৬), ফরিদ হোসেন (৪৮), রাসেদুল ইসলাম (৪০), নিপুন রায় (২১), ইমতাজুল (৩৩), জুয়েল (২৪) ও সোহেল (২৫)।

কোতয়ালী থানার ওসি খালেকুজ্জামান জানান, আটকরা সবাই মাদক বিক্রি ও সেবন ছাড়াও বিভিন্ন মামলার পলাতক আসামী। অভিযান চলাকালে রেজিষ্ট্রেশনবিহীন ২০টি মোটরসাইকেলও আটক করা হয়েছে।

এআর