‘জলবায়ু পরিবর্তন মোকাবেলায় চাই স্বচ্ছতা, ন্যায্যতা ও জবাবদিহিতা’ এ শ্লোগানকে সামনে রেখে জাতিসংঘ জলবায়ু সম্মেলন ২০১৪ উপলক্ষে পিরোজপুরে মানববন্ধন করেছে সচেতন নাগরিক কমিটি (সনাক)।

স্থানীয় ক্লাব রোডে মঙ্গলবার সকালে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সনাকের সহসভাপতি অ্যাডভোকেট শহিদুল ইসলাম খান, সনাক সদস্য প্রফেসর মো. রুহুল আমীন, প্যানেল মেয়র মিনারা বেগম, নারী নেত্রী মনিকা মণ্ডল।

মানববন্ধনে বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের জন্য মূলত উন্নত বিশ্ব দায়ী। আর দায়ী না হয়েও বাংলাদেশ রয়েছে সবচেয়ে ঝঁকিপূর্ণ দেশগুলোর মধ্যে অন্যতম স্থানে।
বক্তারা জাতিসংঘ জলবায়ু সম্মেলনে এ বিষয়ে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন।

ঢাকা, ২৩ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, জেআই