কৃষির বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখার জন্য ৩০ বিজ্ঞানীকে বঙ্গবন্ধু কৃষি পুরস্কার দেয়া হবে।

শনিবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বিকাল ৩টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিজ্ঞানীদের হাতে পুরস্কারের অর্থ, ক্রেস্ট ও সনদ তুলে দেবেন। স্বর্ণ, রৌপ্য ও ব্রোঞ্জ এ তিন ক্যাটাগরির পদক থাকছে। বলে কৃষি মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।

কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আনোয়ার ফারুক গণমাধ্যমকে জানান, বিপুল জনগোষ্ঠীর এ দেশে খাদ্য নিরাপত্তা একটি ফ্যাক্টর। যেসব বিজ্ঞানী ও গবেষকের অক্লান্ত পরিশ্রমে দেশ আজ খাদ্য নিরাপত্তা অর্জন করেছে তাদের সম্মান দেয়া উচিত। এতে তারা যেমন গবেষণা কর্মে গভীর মনোনিবেশ করবেন, তেমনি নতুন বিজ্ঞানী ও গবেষকরা উৎসাহিত হবেন। এ কারণেই পুরস্কারের আয়োজন করা।

সংশ্লিষ্টরা জানান, ৩০ কৃষিবিজ্ঞানী ও গবেষকের মধ্যে পাঁচজন পাবেন স্বর্ণপদক। স্বর্ণপদকের জন্য নির্বাচিতরা ২৫ গ্রাম ওজনের স্বর্ণের মেডেল, ২৫ হাজার টাকা এবং সনদ পাবেন। আট কৃষিবিজ্ঞানী ও গবেষক পাবেন রূপার মেডেল, ১৫ হাজার টাকা এবং সনদ। ১৭ কৃষিবিজ্ঞানী ও গবেষক পাবেন ব্রোঞ্জ মেডেল, সাড়ে ৭ হাজার টাকা ও সনদ। এরই মধ্যে অনুষ্ঠানের সার্বিক প্রস্তুতি চূড়ান্ত করা হয়েছে বলে জানা গেছে।

এমআর