মহান স্বাধীনতা দিবস উপলক্ষ্যে বগুড়ায় বিজয় র‍্যালি করেছে ছাত্রশিবির। র‍্যালির এক পর্যায়ে পুলিশ বাধা দেয় এবং লাঠি চার্জ করে। এ সময় শিবিরের তিন কর্মীকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার সকাল ৭টার দিকে শহরের নামাজগড় এলাকায় এ ঘটনা ঘটে। আটককৃতরা হলো ইকবাল হোসেন, শাহরিয়ার ও আবু হানিফ।

প্রত্যক্ষ্যদর্র্শীরা জানায়, মহান স্বাধীনতা দিবস উপলক্ষ্যে ছাত্রশিবির বগুড়া শহর শাখার নেতাকর্মীরা বৃহস্পতিবার সকালে নামাজগড় এলাকা থেকে একটি বিজয় র‍্যালি বের করে। র‍্যালিটি হাকির মোড়ের দিকে যাওয়ার পথে পুলিশ বাধা দেয়। এক পর্যায়ে পুলিশ লাঠিচার্জ করলে শিবির নেতাকর্মীরা ছত্রভঙ্গ হয়ে যায়। এ সময় তিন শিবিরকর্মীকে আটক করে পুলিশ।

বগুড়া সদর থানার ওসি আবুল বাসার তিন শিবির কর্মী আটক হওয়ার কথা স্বীকার করেছেন।

এদিকে, এক বিবৃতিতে ছাত্রশিবির বগুড়া শহর শাখার সভাপতি রেজাউল করিম ও সেক্রেটারি হাসান বিন সাবিত স্বাধীনতা দিবসের র‍্যালিতে পুলিশের হামলা ও শিবির কর্মী আটকের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।

ইআর