রাজধানীর খামারবাড়ি এলাকায় সরকারি একটি প্রতিষ্ঠানে এসি বিস্ফোরণে দুই ওয়ার্কশপ কর্মচারী দগ্ধ হয়েছেন।

সোমবার (১৮ জুলাই) বিকেল পৌনে ৪টার দিকে ‍এ বিস্ফোরণের ঘটনা ঘটে।

দগ্ধ ব্যক্তিরা হলেন, নাদিম মাহমুদ (২৮) ও হাসান খান (২৪)।

দগ্ধ দু’জন জানান, বিকেলে খামারবাড়ি এলাকায় সরকারি একটি প্রতিষ্ঠানে এসি মেরামত করছিলেন তারা। এসময় পরীক্ষামূলক এসি চালু করতে গেলে হঠাৎ বিস্ফোরণ হয়। এতে তারা দু’জন দগ্ধ হয়ে আহত হন।

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিট সূত্রে জানা যায়, নাদিমের শরীরের ৮ ভাগ ও হাসানে ১৬ ভাগ পুড়ে গেছে।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের উপ পরির্দশক (এসআই) বাচ্চু মিয়া জানান, দগ্ধ দু’জন হাসপাতালের চিকিৎসাধীন রয়েছেন।

ওএফ