রাজধানীর হাইকোর্ট এলাকায় তিনটি মোটরসাইকেলে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

আজ বুধবার বিকেল সাড়ে চারটার দিকে এই অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেল সাড়ে ৪টার দিকে হাইকোর্টের মাজার, ঈদগাহ মাঠের ও বার কাউন্সিলের গেটের সামনে তিনটি মোটরসাইকেলে আগুন দেয়া হয়েছে।

পুলিশ জানিয়েছে, আগুন দেয়ার সময় একজনকে আটক করে থানায় নেয়া হয়েছে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কন্ট্রোল রুমের ডিউটি অফিসার এরশাদ হোসেন বলেন, আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের গাড়ি ঘটনাস্থলে গেছে।


উল্লেখ্য, বিএসএমএমইউ থেকে বিএনপি চেয়ারপারসনের সর্বশেষ শারীরিক অবস্থার মেডিকেল রিপোর্ট বুধবার বিকেলে সুপ্রিম কোর্টে পৌঁছেছে।

এএস