টাঙ্গাইলের কালিহাতী উপজেলার এলেঙ্গা পৌরসভার মশাজান এলাকার বাসিন্দা সাবানার বিচার ও উচ্ছেদ দাবি করেছেন এলাকাবাসী। এলাকাবাসীর অভিযোগ সাবানা দীর্ঘদিন যাবত তার বাসায় ১০/১৫ জন নারী রেখে দেহ ব্যবসা পরিচালনা করে আসছেন।
এলাকাবাসী জানা, দূর দূরান্তে থেকে নারী-পুরুষ ওই বাসায় এসে নিরাপদেই অসামাজিক কার্যকলাপ করিয়া চলে যায়। এছাড়া তিনি বর্তমানে তার নারী ব্যবসার পাশাপাশি চালিয়ে যাচ্ছেন সর্বনাশা ইয়াবা ব্যবসা। আর এই অবৈধ ব্যবসা পরিচালনা করে তিনি কোটি কোটি টাকার মালিক হয়েছেন। প্রশাসনের সাথেও তাঁর ঘনিষ্ঠতা রয়েছে বলে জানান স্থানীয় লোকজন।
তাঁর বিরুদ্ধে কেউ প্রতিবাদ করতে সাহস পায় না। কেউ সাহস করে প্রতিবাদ করলেও তাকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করেন। সম্প্রতি সাবানার বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে, সাবানার কালিহাতী থানায় দায়ের করা মিথ্যা মামলায় মশাজান গ্রামের আনোয়ার (৫০) নামের এক ড্রাইভার ও কাজল (২৮) জেল হাজতে আছেন বলে জানান তাঁর পরিবার।
আনোয়ার মশাজান গ্রামের ছাকু মন্ডলের ছেলে ও কাজল একই গ্রামের ছানোয়ার হোসেন ড্রাইভারের ছেলে। আর এ ঘটনার পর থেকেই সাবানার বিরুদ্ধে ফুলে ফেপে উঠেছে স্থানীয় মশাজান, স্বরূপপুর, বানিয়াবাড়ীর সচেতন জনগণ।
তারা রবিবার একটি বাস ও চারটি ট্রাকে করে টাঙ্গাইল জেলা প্রশাসকের নিকট গিয়ে ওই সব এলাকার পাঁচ শতাধিক লোকের স্বাক্ষরিত এলেঙ্গা নারী ও ইয়াবা ব্যবসায়ী সম্রাজ্ঞী সাবানার বিচার ও উচ্ছেদ দাবিতে স্বারকলিপি প্রদান করেছেন।
এলেঙ্গা পৌরসভার ৬নং ওয়ার্ডের কাউন্সিলর আব্দুল আজিজ ও এলেঙ্গা ট্রাক শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মতিয়ার রহমান জানান, সাবানা দীর্ঘদিন যাবত প্রশাসনের নাকের ডগার উপর দিয়ে নারী ও ইয়াবা ব্যবসা করে আমাদের এলাকার মান অনেক ক্ষুন্ন করেছেন।
তার কার্যকলাপে এলাকার উঠতি বয়সের ছেলেরা মাদক আসক্ত ও বিভিন্ন খারাপ কাজে জড়িয়ে পরছেন। এ থেকে পরিত্রাণ পাওয়ার জন্য আমরা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।
অন্যদিকে সাবানার সাথে মুঠোফোনে যোগাযোগ করলে তিনি জানান, আমাকে মেরে ফেলার জন্য বোতলে কেরোসিন তেল ডেলে আগুন ধরিয়ে আমার বাসায় ডিল ছুড়ে আমাকে পুড়িয়ে মারতে চেয়েছিল। ওই সময় আমি ও আমার পরিবারের লোকজন তাদের দেখে চিনে ফেলে কালিহাতী থানায় মামলা দায়ের করেছি।
মামলার তদন্ত কর্মকর্তা ইসকান্দার হাবিব জানান, মামলার আসামী আনোয়ার ও কাজলকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে । তদন্ত চলছে।
কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, সাবানার দায়ের করা মামলায় আসামীদের গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
সাবানার বিরুদ্ধে এলাকাবাসী অভিযোগের বিষয়টি জানতে চাইলে তিনি বলেন, উভয়পক্ষের বিষয়টি নিরপেক্ষ তদন্ত করে দেখা হচ্ছে।
এমকে





