রাজধানীতে পৃথক অভিযান চালিয়ে সাত মাদক বিক্রেতাকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ সময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ মাদক দ্রব্য জব্দ করা হয়।
শুক্রবার ভোরে রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটক সাতজনের তিনজনের নাম পাওয়া গেছে। তারা হলেন- আজাদ মিয়া (২৬), সজীব মিয়া (২৫) এবং রাকিব শেখ (২২)।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর গুলশান সার্কেলের পরিদর্শক লায়েকুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, শুক্রবার ভোরে মগবাজারের আদ-দ্বীন হাসপাতালের সামনে একটি বাসায় অভিযান চালিয়ে তিনজনকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ৬০০ বোতল ফেন্সিডিল জব্দ করা হয়।
এছাড়া পৃথক অভিযানে পান্থপথ এবং গুলশানের নিকেতন এলাকায় অভিযান চালিয়ে চারজনকে আটক করা হয়। এ সময় তাদের কাছ ২০ বোতল বিদেশি মদ এবং দুই কার্টুন বিয়ার জব্দ করা হয় বলে জানান লায়েকুজ্জামান।
কেএইচ





