কুষ্টিয়া-মেহেরপুর মহাসড়কের খলিসাকু-মাঠের মধ্যে একদল ডাকাত যাত্রীবাহী বাসে বোমা হামলা চালিয়েছে।
শনিবার রাত ৯টার দিকে ডাকাত দলের সদস্যরা এ বোমা হামলা চালায়। এতে বাসের ১০ যাত্রী আহত হয়েছে।
খবর পেয়ে দৌলতপুর থানা পুলিশ ঘটনাস্থল যায় কিন্তু কাউকে আটক করতে পারেনি। তবে ঘটনার এক’শ গজ দূরে পুলিশ ক্যাম্পের সদস্যরা ঘটনাস্থলে আসলে জনগণের রোষাণলে পড়ে।
খলিসাকু-প্রেস ক্লাবের সভাপতি ইয়ার আলী জানান, মেহেরপুর অভিমুখী একটি যাত্রীবাহী বাস ওই মাঠের মধ্যে পৌঁছালে ডাকাতদল (সিলেট-জ-১১-০৭-৫৫) পর পর চারটি বোমা হামলা চালায়।
ফলে বাসের গ্লাস ভেঙ্গে যায় এবং পুড়ে যায়। এতে অন্তত ১০ জন আহত হয়েছে।
দৌলতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) এনামুল হক ঘটনার সত্যতা স্বীকার করে জানান, ডাকাতদের ধরতে পুলিশি অভিযান চলছে।
ঢাকা, ৩১ আগস্ট, টাইমনিউজবিডি.কম, এআর





