সাতক্ষীরার ভোমরা স্থল বন্দর এলাকায় বিজিবি অভিযান চালিয়ে ট্রাকভর্তি ফেন্সিডিলসহ এক ট্রাক ড্রাইভারকে আটক করেছে। ট্রাকটিতে এক হাজার বোতল ফেন্সিডিল ছিল। আটককৃত ট্রাক ড্রাইভার হচ্ছেন কলারোয়া উপজেলার আবুল হোসেন।
রোববার দুপুরে চক পাউডার ভর্তি একটি ট্রাকের মধ্য থেকে উক্ত ফেন্সিডিল উদ্ধার করা হয়।
বিজিবি জানায়, ভারত থেকে আসা একটি চক পাউডার ভর্তি ট্রাকে ফেন্সিডিলের একটি বড়চালান রাজধানী ঢাকার উদ্দেশ্য রওনা হয়েছে এমন গোপন সংবাদের ভিত্তিতে ভোমরা বিওপি সুবেদার নুর হোসেন এর নেতৃত্বে বিজিবি সদস্যরা স্থল বন্দর এলাকায় অভিযান চালায়।
এসময় ট্রাক ভর্তি চকপাউডারের মধ্যে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা উক্ত ফেন্সিডিলসহ ট্রাক ড্রাইভার আব্দুর করিমকে আটক করে বিজিবি।
সাতক্ষীরা ৩৮ বিজিবি‘র উপ-অধিনায়ক মেজর তারেক এ ঘটনার সত্যতা স্বীকার করে জানান, আটক ট্রাকড্রাইভার ও ট্রাক মালিক কলারোয়া উপজেলার সুনিল মন্ডলকে আসামী করে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
এদিকে, ভোমরা বিওপি সুবেদার নুর হোসেন জানান, ট্রাকড্রাইভারকে এখনও আটক দেখানো হয়নি। তিনি ট্রাক ড্রাইভারের নাম সাংবাদিকদের জানাতে অপরাগতা প্রকাশ করেন।
ঢাকা, ৩ আগস্ট, টাইমনিউজবিডি.কম, এসআর





