সাতক্ষীরার পাটকেলঘাটায় যাত্রীবাহী বাস মাছের ঘেরে পড়ে দুই জন নিহত হয়েছেন। এসময় কমপক্ষে ১৫ জন আহত হয়েছেন।

আজ (১০ জানুয়ারি) রোববার সকাল ৮টার দিকে সাতক্ষীরা-খুলনা মহাসড়কের পাটকেলঘাটা থানার শাকদাহ এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় নিহত হয়েছেন শ্যামনগর উপজেলার আড়পাঙ্গাশিয়া গ্রামের মৃত মাদার মন্ডলের ছেলে রামপদ মন্ডল। অপর নিহতের পরিচয় এখনও জানা যায়নি।

ঘটনাস্থল থেকে স্থানীয়রা জানান, খুলনা থেকে যাত্রীবাহী বাসটি শাকদাহ এলাকায় পৌঁছালে পৃথক আরেকটি যাত্রীবাহী বাসকে ওভারটেক করতে গেলে এই দুর্ঘটনা ঘটে। যাত্রীবাহী একটি বাস মাছের ঘেরে পড়ে যায়। অন্যটি দ্রুত গতিতে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

পাটকেলঘাটা থানার ওসি কাজী ওয়াহিদ মোর্শেদ জানান, দুর্ঘটনায় ঘটনাস্থলেই দুইজন নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে ১৪-১৫ জন। তাদের উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালসহ বাভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে। সদর হাসপাতালে ভর্তিদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানতে পেরেছি।

এমবি