হবিগঞ্জ জেলার মাধবপুরে কাউছার মিয়া (৩০) নামে এক মাদক বিক্রেতাকে ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ৫৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্টকর্নেল সাজ্জাদ হোসেন জানান, শনিবার সকাল সাড়ে ৬টার দিকেবিজিবি উপজেলার শ্রীধরপুর গ্রামে অভিযান চালায়। এ সময় ওই গ্রামের হাদিসমিয়ার ছেলে মাদক মামলার পলাতক আসামি কাউছার মিয়াকে ২০ বোতল ভারতীয় ফেনসিডিলও ১০ বোতল মদসহ আটক করে।

তিনি জানান, সকাল ১০টার দিকে আটক মাদকবিক্রেতাকে ভ্রাম্যমাণ আদালতে নেওয়া হলে বিচারক মাধবপুর উপজেলা নির্বাহীকর্মকর্তা (ইউএনও) মো. রাশেদুল ইসলাম তাকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন।পরে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে।

জেআই