ময়মনসিংহে নিঁখোজের ৪দিন পর কথিত‘মাদক ব্যবসায়ী’ মানিক মিয়ার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (০৫ জুন) দিবাগত রাত সাড়ে ৪টার দিকে গফরগাঁও উপজেলার চরকালিবাড়ি এলাকা থেকে পুলিশ তার মরদেহ উদ্ধার করে।
নিহত মানিক চরআলগী ইউনিয়নের চরমছলন্দ জিরাতিপাড়া গ্রামের মতিউর রহমান জগতের ছেলে।
স্থানীয়রা জানান, মঙ্গলবার দিবাগত রাত ৩টার দিকে গুলির শব্দ শুনতে পায়। ভোরে মরদেহটি দেখে স্থানীয়রা পুলিশে খবর দিলে সাড়ে ৪টার দিকে পুলিশ লাশটি উদ্ধার করে। পুলিশের দাবি, মানিকের পকেট থেকে ৪৯টি ইয়াবা উদ্ধার করে।
এছাড়াও পুলিশ ঘটনাস্থল থেকে গুলির খোসা, ২টি চাপাতি ও ১টি রামদা উদ্ধার করে।
নিহতের বড় ভাই কাঞ্চন মিয়ার দাবি, গত রোববার (০৩ জুন) দুপুরে মানিককে পুলিশ গ্রেফতার করেছিল।
গফরগাঁও থানার ওসি আব্দুল আহাদ খান বলেন, এটি শীর্ষ মাদক ব্যবসায়ী মানিক মিয়ার মরদেহ। তার বিরুদ্ধে থানায় ৫টি মাদক ও একটি ডাকাতি মামলা রয়েছে।
এমবি





