চুয়াডাঙায় বিএনপি নেতা সিরাজুল ইসলামের হত্যাকারীদের গ্রেফতার ও শাস্তির দাবিতে লাশ নিয়ে বিক্ষোভ মিছিল করেছে জেলা বিএনপি।
সোমবার দুপুরে সদর হাসপাতালের মর্গে ময়না তদন্ত শেষে লাশ নিয়ে বের হওয়ার সময় জেলা বিএনপির আহবায়ক অহিদুল ইসলাম বিশ্বাসের নেতৃত্বে বিক্ষোভ মিছিল করা হয়। মিছিলটি হাসপাতাল সড়কের মসজিদের কাছে পৌঁছলে পুলিশ বাধা দেয়। এ সময় মিছিল থেকে খুনের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে শ্লোগান ও গ্রেফতার দাবি করে নেতাকর্মীরা।
এদিকে সদর উপজেলার শংকরচন্দ্র ইউনিয়ন বিএনপির সহ সভাপতি সিরাজুল ইসলামের খুনের ঘটনায় সোমবার দুপুর পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি বলে জানিয়েছেন সদর থানার পরিদর্শক (তদন্ত) এএই্চএম কামরুজ্জামান খান।
প্রসঙ্গত, গতকাল রোববার বিকেলে বিএনপি নেতা সিরাজুল ইসলামকে বোমা মেরে ও কুপিয়ে হত্যা করা হয়। তিনি সদর উপজেলার শংকরচন্দ্র ইউনিয়ন বিএনপির সহ সভাপতি ছিলেন।
জেআই





