রাজধানীতে ট্রাকের ধাক্কায় এক শ্রমিক নিহত হয়েছেন। নিহত শ্রমিকের নাম এসতো মাতুব্বর বলে জানা যায়।
মঙ্গলবার দিবাগত রাত ৩টার দিকে কোতোয়ালী থানার সিমসন রোড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী শাহজাহান জানান, রাত আড়াইটার দিকে সিমসন রোডস্থ একটি টাইলসের দোকানের সামনে রাস্তার পাশে থামানো একটি পিকআপ থেকে মাথায় করে মালামাল নামাচ্ছিলেন এসতো। এ সময় পাশ দিয়ে হঠাৎ আসা একটি ট্রাক তাকে ধাক্কা দিলে গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে প্রথমে সুমনা ক্লিনিকে ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক রাত ৩টার দিকে মৃত ঘোষণা করেন।
নিহতের গ্রামের বাড়ী মাদারীপুরের রাজৈর উপজেলার বাজিতপুরে। তিনি ওই এলাকার কালা মিয়ার ছেলে।
ঘাতক ট্রাকটি কোতোয়ালী থানায় আটক আছে।
ঢাকা, ২৫ জুন (টাইমনিউজবিডি.কম)//এসএইচ





