কুমিল্লার নাঙ্গলকোট উপজেলায় মনসুর হোসেন নামে এক শিশুর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে।
শনিবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার মৌকাড়া ইউনিউনেয়র বেতাগাও গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত মনসুর আলমের বাবা মনু মিয়া জানান, তিনি ও মনসুরের মা আত্মীয়ের বাড়িতে বেড়াতে গিয়েছিলেন শুক্রবার। শনিবার সকালে বাড়ি ফিরে এসে ছেলেকে অনেক খুজা খুজি করেন ।
মনু মিয়া জানান, সকাল ৮টার দিকে বাড়ির ছাদে গলাস ফাঁস দেওয়া মনসুরের ঝুলন্ত লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেওয়া হয়।
নাঙ্গলকোট থানার ওসি নজরুল ইসলাম জানান, সকাল সাড়ে ৮টার দিকে লাশ উদ্ধার করা হয়েছে। এটি হত্যা নাকি আত্মহত্যা তা নিশ্চিত হওয়া যায়নি।
এইচ ই





