সাতক্ষীরায় বিশেষ অভিযান চালিয়ে বিএনপি-জামায়াতের ১২ নেতা-কর্মীসহ ৪২ জনকে গ্রেফতার করেছে সাতক্ষীরা জেলা পুলিশ। এদের মধ্যে ২০ জন নিয়মিত মামলার এবং ১১ জন বিভিন্ন পরোয়ানার আসামিও রয়েছেন।

এ ছাড়া জেলার কয়েকটি উপজেলায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে নানা অপরাধে জড়িত তিন ব্যক্তিকে বিভিন্ন মেয়াদে সাজা দেয়া হয়। এ সময় অভিযান চালিয়ে ৩০০ বোতল ফেনসিডিল ও একটি পিক-আপ উদ্ধারপূর্বক এক মাদক ব্যবসায়ীকেও গ্রেফতার করে জেলা গোয়েন্দা শাখার একটি দল।

সাতক্ষীরা জেলা পুলিশের তথ্য কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) কামাল হোসেন এসব বিষয় নিশ্চিত করে জানান, আটককৃতদের বিরুদ্ধে নাশকতাসহ বিভিন্ন অভিযোগে মামলা রয়েছে।

জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে পুলিশি অভিযান অব্যাহত থাকবে বলেও জানা গেছে।

কেএইচ