রাজধানীর কারওয়ান বাজারে রেললাইনের দুপাশে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান সাময়িক বিরতি দেয়া হয়েছে।

ব্যবসায়ীদের অনুরোধে শুক্রবার দুপুর ১ টায় উচ্ছেদকাজ সাময়িকভাবে বন্ধ করা হয়।

জানা গেছে, দুর্ঘটনায় চারজনের প্রাণ যাওয়ার পর শুক্রবার রাজধানীর কারওয়ান বাজারে রেললাইনের দুপাশে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান চলে। বেলা একটা পর্যন্ত এ অভিযান চালানোর পর স্থানীয় ব্যবসায়ীদের অনুরোধে উচ্ছেদকাজ সাময়িকভাবে বন্ধ করা হয়েছে।

সকাল ১০টার দিকে রেলকর্তৃপক্ষ বুলডোজার দিয়ে রেললাইনের ওপর বসা মাছবাজার এলাকায় ডান পাশ থেকে অভিযান শুরু করে। বেলা একটা পর্যন্ত অভিযান চলে।

ঢাকা, ১২ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, জেএ