পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন মামলার আসামিসহ ৮৭ জন গ্রেপ্তার করা হয়েছে।
বৃহস্পতিবার সকাল ৬টা হতে শুক্রবার সকাল ৬টা পর্যন্ত বগুরার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
জেলা পুলিশের মিডিয়া সেলের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সিনিয়র সহকারী পুলিশ সুপার (বি-সার্কেল) উজ্জ্বল কুমার রায় জানান, জেলার ১২টি থানা, বিভিন্ন পুলিশ ফাঁড়ি এবং গোয়েন্দা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে সদর থানা ১৭, শিবগঞ্জ ১০, সোনাতলা ৮, গাবতলী ৬, সারিয়াকান্দি ২, ধুনট ৪, শেরপুর ১১, নন্দীগ্রাম ২, আদমদীঘি ৮, দুপচাঁচিয়া ৭, কাহালু ৩, শাজাহানপুর ৭ ও গোয়েন্দা পুলিশ ২ জনকে গ্রেপ্তার করে।
জেএ





