সিলেটের তামাবিলে বিজিবি কতৃর্ক কাস্টমস কর্মকর্তাদের উপর হামলা এবং নির্যাতনের প্রতিবাদে বেনাপোল কাস্টমস হাউজের সামনে এক প্রতিবাদ সভা, বিক্ষোভ কর্মসূচী ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
রোবাবার সকালে বেনাপোল কাস্টমস হাউজের সামনে খুকাএভ ও বেনাপোল কাস্টমস এক্সিকিউটিভ অফিসার্স এসোসিয়েশন এর আয়োজনে এ কর্মসূচী অনুষ্ঠিত হয়।
এই কর্মসূচিতে একাত্মতা প্রকাশ করেছেন বেনাপোল সি এন্ড এফ এজেন্ট, বেনাপোল বন্দর কতৃপক্ষ, সি এন্ড এফ স্টাফ এ্যাসোসিয়েশন, ট্রান্সপোর্ট এ্যাসোসিয়েশন সহ বন্দর ব্যাবহারকারী বিভিন্ন সংগঠন। প্রতিবাদ সভা বক্তব্য রাখেন কাস্টমস খুকাএভ এর সাধারণ সম্পাদক মোস্তফা আব্দুল্লাহ আল মামুন, রাজস্ব কর্মকর্তা খন্দকার গোলাম মর্তজা,বন্দর কর্মচারী এসোসিয়েশনের সহ-সভাপতি মনির হোসেন সহ প্রমুখ।
প্রতিবাদ সভায় বক্তরা এই ঘনটার তীব্র নিন্দা জানাই ও দোষী বিজিবি সদস্যদেও বিচারের দাবি জানাই। জানা যায়, গত ৬ ডিসেম্বর সিলেটের তামাবিল স্থল বন্দরে ভারতে গমন ও বহির্গমন যাত্রীদের ব্যাগ তল্লাশিকে কেন্দ্র করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও কাস্টমস কর্মকর্তাদের মাঝে সৃষ্ট বিরোধের পর হামলায় কাস্টমসের ৫ জন কর্মকর্তা আহত হয়েছেন। আহতরা হলেন- সহকারী রাজস্ব কর্মকর্তা তুহিন চৌধুরী, মোস্তাফিজুর রহমান, গাড়ি চালক রাকিব উদ্দিন, বিশ্বজিত ও সজল কান্তি।
নাসির/জেড





