কুষ্টিয়ার দৌলতপুরে দুটি নাইনএমএম পিস্তল ও গুলিসহ পিচ্চি টেনি (২৫) নামে এক শীর্ষ সন্ত্রাসীকে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার সকালে উপজেলার আড়িয়া ইউনিয়নের হৃদয়পুর গ্রাম থেকে তাকে অস্ত্রসহ গ্রেফতার করা হয়। সে হৃদয়পুর গ্রামের আলম পাগলের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, দৌলতপুরের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী পিচ্চি টেনি অস্ত্রসহ নিজ বাড়িতে অবস্থানের সংবাদে পুলিশ অভিযান চালায়। এ সময় গুলি ভর্তি দুটি বিদেশি নাইনএমএম পিস্তলসহ টেনিকে গ্রেফতার করা হয়।

এ বিষয়ে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আটকের সত্যতা নিশ্চিত করে জানান, তার বিরুদ্ধে হত্যা ও শহিদুল মাস্টারকে গুলি করে হত্যা প্রচেষ্টার মামলাসহ একাধিক মামলা রয়েছে।

ইআর