গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে শূন্য দশমিক ৯ শতাংশ হারে আরও ১৪ জন করোনা আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে নগরেই ১২ জন আর বাকি ২ জন উপজেলার বাসিন্দা। তবে এদিন কোন মৃত্যু হয়নি।

এ নিয়ে চট্টগ্রামে মোট আক্রান্ত গিয়ে দাঁড়াল ১ লাখ ২ হাজার ৭৪ জনে। এর মধ্যে নগরের ৭৩ হাজার ৮৭৮ জন এবং উপজেলা পর্যায়ে ২৮ হাজার ১৯৬ জন। আক্রান্তদের মধ্যে ইতোমধ্যে মারা গেছেন ১ হাজার ৩১৩ জন। যাদের মধ্যে নগরের ৭২০ এবং উপজেলার ৫৯৩ জন।

বৃহস্পতিবার (১৪ অক্টোবর) চট্টগ্রাম জেলার করোনা সম্পর্কিত এ সব তথ্য নিশ্চিত করেন সিভিল সার্জন ডা. ইলিয়াস চৌধুরী।

তিনি বলেন, এদিন চট্টগ্রামের ১১টি ও কক্সবাজারের ১টি ল্যাবে ১ হাজার ৫৬৪ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। পরীক্ষায় করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ১৪ জন।

উপজেলায় শনাক্ত ২ জন রোগী হচ্ছে হাটহাজারী ও সাতকানিয়া উপজেলার। চট্টগ্রামের বাকি উপজেলাগুলোতে এদিন করোনার কোন রোগী পাওয়া যায়নি।

এমবি