কারাগারে বন্দীদের কাছে গাঁজা সরবরাহকালে দুই মাদক বিক্রেতাকে আটক করেছে পুলিশ। শনিবার রাতে যশোর কেন্দ্রীয় কারাগারের পাশ থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন, যশোর শহরের রেলগেট মোড় এলাকার শহীদ কাজীর ছেলে অন্তর কাজী (১৮) ও রেলগেট কয়লাপট্টি এলাকার চান গাজীর স্ত্রী বেবী খাতুন (৩০)।

যশোর কোতয়ালি মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) হেমায়েত হোসেন জানান, আটককৃতরা জিআই তারের এক মাথায় গাঁজার পুরিয়া বেঁধে কারাগারে বন্দী মাদকাসক্ত আসামির কাছে সরবরাহ করছিলেন।

গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে পাঁচ পুরিয়া গাঁজা ও জিআই তার উদ্ধার করেছে।

এআর