কুষ্টিয়ার খোকসা উপজেলায় নসিমন উল্টে পাংশা কলিমহর মহাবিদ্যালয়ের অধ্যক্ষ মাহবুবুল আলম (৫০) নিহত হয়েছেন।
কুষ্টিয়া-রাজবাড়ী মহাসড়কের মালিগ্রাম এলাকায় বুধবার রাত সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
মাহবুবুল আলম কুষ্টিয়ার খোকসা উপজেলার চকহরিপুর গ্রামের বাসিন্দা।
খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী দাউদ হোসেন জানান, দুর্ঘটনার পর আহত অধ্যক্ষ মাহবুবুল আলমকে প্রথমে খোকসা উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ও পরে অবস্থার অবনতি হলে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ৩টার দিকে তার মৃত্যু হয়।
এএইচ





