সৌদি আরবের মদীনায় সড়ক দুর্ঘটনায় আমবার আলী (৫২) নামে এক বাংলাদেশি হজযাত্রী মারা গেছেন।
বৃহস্পতিবার সকাল সাড়ে দশটার দিকে মদীনার কোরবান রোডে এই দুর্ঘটনা ঘটে।
মদীনা বাংলাদেশ হজ মিশনের একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
নিহত আমবার আলী দিনাজপুর জেলার চিরিবন্দর উপজেলার তালপাড়া গ্রামের আব্দুল খালেকের ছেলে। তার পাসপোর্ট নং BE0246159 এবং হজ আইডি নং ৯৯৬২৮৮৩।
নিহতের লাশ মদীনার মিকাত হাসপাতালের হিমাগারে রাখা হয়েছে। এ নিয়ে চলতি বছর বাংলাদেশি দুইজন হজযাত্রী মারা গেছেন।
কেএইচ





