চট্টগ্রামের বিভিন্ন উপজেলায় পৃথক বিশেষ অভিযান চালিয়ে ওয়ারেন্টভুক্ত আসামিসহ ৮৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার গভীর রাত থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত এ অভিযান চালানো হয়।

গ্রেফতারকৃতদের মধ্যে ৭৩ জন বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত ও সাজাপ্রাপ্ত আসামি বলে পুলিশ জানিয়েছে। অভিযানে ১১৬ লিটার চোলাই মদও উদ্ধার করা হয়েছে।

চট্টগ্রাম জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) নাঈমুল হাছান জানান, জেলার বিভিন্ন উপজেলায় পৃথক অভিযান চালিয়ে ওয়ারেন্টভুক্ত দাগি আসামি এবং বিভিন্ন নাশকতার সঙ্গে জড়িত ৮৩ জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
এআর