সরকারের পদত্যাগ, নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবীতে ও ২০দলীয় জোট নেত্রী বেগম খালেদা জিয়াকে গ্রেফতারের ষড়যন্ত্রের প্রতিবাদে টানা অবরোধ ও হরতালের সমর্থনে উত্তরায় মিছিল করেছে উত্তরা থানা জামায়াত।
রবিবার সকাল সাড়ে ৬টায় রাজধানীর উত্তরা-১২ নম্বর সেক্টরে বিক্ষোভ মিছিল ও পিকেটিং করেছে জামায়াতে ইসলামী।
মিছিলে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী উত্তরা (পশ্চিম) থানার ভারপ্রাপ্ত আমীর আবদুল্লাহ রেজা, জামায়াত নেতা জামালউদ্দিন, আরিফ হোসেন, তরিকুল ইসলাম, আবু ওয়াফী, শিবিরনেতা মোঃ সোহেল, আবদুল্লাহ জুয়েল, আরমান হোসেন প্রমূখ।
ইআর





