ভোলা শহরের খালপাড় সংলগ্ন কসাইপট্টিতে ফের আগুন লেগে ৬টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে গেছে। বুধবার রাতে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
ব্যবসায়ীরা জানান, শহরের খালপাড় সংলগ্ন কসাইপট্টির একটি দোকানে আগুন লাগার সঙ্গে সঙ্গে তা মুহুর্তের মধ্যে আশপাশে ছড়িয়ে পড়ে। পরে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হলে দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে একটি মুড়ির দোকান ও কাঁচামাল এবং মুদি দোকান পুড়ে গেছে।
ভোলা ফায়ার সার্ভিসের ফায়ার ম্যান মো. আজাদ বলেন, আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসে দুটি ইউনিট আগুন ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
আগুনে কাঁচামাল এবং মুদি দোকানসহ ৬টি দোকান পুড়ে গেছে। আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণের তালিকা তৈরি করা হচ্ছে।
শাহীন/এমআর





