গাজীপুরে ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষে অজ্ঞাত যুবক (৩৫) নিহত হয়েছেন। এ সময় অন্তত ৫ জন আহত হয়েছেন।

রোববার ভোরে সদর উপজেলার বানিয়ারচাল এলাকায় এদুর্ঘটনা ঘটে।

শ্রীপুর ফায়ার স্টেশনের কর্মকর্তা মো. জিহাদ মিয়া জানান, ভোর সাড়ে ৫টার দিকে বানিয়ারচাল এলাকায় মাইক্রোবাসের সঙ্গে একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় মাইক্রোবাসের এক যাত্রী ঘটনাস্থলেই নিহত এবং অপর ৫ যাত্রী আহত হন।

মাওনা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ওসি মো. হেলালুর রহমান জানান, লাশ উদ্ধার করা হয়েছে।

এআই