চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলা ভাইস চেয়ারম্যান ও দর্শনা পৌর জামায়াতের আমির আব্দুল কাদের (৫০) কে আটক করেছে পুলিশ। তিনি উপজেলার দর্শনা শ্যামপুর গ্রামের ছানোয়ার হোসেনের ছেলে।

বুধবার সকাল সাড়ে ৬টার দিকে নিজ গ্রাম থেকে তাকে আটক করা হয়। তবে তাকে কি কারণে আটক করা হয়েছে তা জানা যায়নি।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বুধবার সকালে আব্দুল কাদের ফজরের নামাজ আদায় করে সহকর্মীদের সঙ্গে নিজ গ্রামে হাটছিলেন।

এ সময় দর্শনা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মিজানুর রহমান ফোর্সসহ দর্শনা পৌর মেয়রের শ্যামপুরস্থ বাড়ির সামনে থেকে তাকে আটক করে।

তবে দর্শনা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মিজানুর রহমান এ বিষয়ে কোন কিছু জানাননি। তিনি ফোন রিসিভ না করে বন্ধ রেখেছেন।

ঢাকা, ১৭ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, এআর