রংপুর-দিনাজপুর সড়কের পাগলাপীর এলাকায় বাস চাপায় অজ্ঞাত পরিচয় দুই পথচারী মারা গেছেন। বুধবার সন্ধ্যা সাতটার দিকে এ দুর্ঘটনা ঘটে।
তারাগঞ্জ হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) গলেশ জানান, বুধবার সন্ধ্যা সাতটার দিকে আহসান পরিবহন নামে একটি বাস সড়কে ঘুরোনোর সময় নিয়ন্ত্রণ হারিয়ে পথচারীদের চাপা দেয়। এতে অজ্ঞাত পরিচয় দুই পথচারী ঘটনাস্থলেই মারা যান।
তবে বাসটিতে কোনো যাত্রী ছিল না বলে তিনি জানান। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রংপুর মেডিকেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
কেএইচ





