রাজধানীর মিরপুর বেড়িবাঁধ এলাকায় র্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে এক যুবক নিহত হয়েছেন।
রোববার (২৩ সেপ্টেম্বর) মধ্যরাতে বেড়িবাঁধের বিরুলিয়া এলাকায় এই ‘বন্দুকযুদ্ধে’র ঘটনা ঘটে।
র্যাবের দাবি, নিহত আসাদুল (৩০) মাদক ব্যবসায়ী। তার নামে বিভিন্ন থানায় অস্ত্র ও মাদকসহ ১০টি মামলা রয়েছে। আসাদুলের বাড়ি আগারগাঁও এলাকায়।
র্যাবের গণমাধ্যম শাখার সহকারী পরিচালক মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনাস্থল থেকে ২টি বিদেশি পিস্তল ও বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করা হয়। এই ঘটনায় র্যাবের দুইজন সদস্য আহত হয়েছেন।
এমবি





