বগুড়ার ধুনট উপজেলায় অভিযান চালিয়ে গাঁজাসহ আলেম উদ্দিন (৫৫) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার সকাল ১১টার দিকে তাকে আদালতের মাধ্যমে বগুড়া কারাগারে পাঠানো হয়েছে। আটক আলেম ধুনট উপজেলার বেড়েরবাড়ি এলাকার বাসিন্দা।
ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) জিয়াউর রহমান পিপিএম জানান, আলেম উদ্দিন অনেকদিন ধরে ওই এলাকায় বিভিন্ন ধরনের মাদকদ্রব্য বিক্রি করে আসছিল।
এমন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল সোমবার মধ্যরাতে অভিযান চালিয়ে তার বাড়ি থেকে ২০০ গ্রাম গাঁজা উদ্ধার করে। এসময় তাকে আটক করা হয়।
এ ঘটনায় থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে বলে তিনি জানান।
ঢাকা, ১৬ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, এআর





