চট্টগ্রাম জেলার বোয়ালখালী উপজেলার পশ্চিম গোমদণ্ডি এলাকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন তিনজন।
বুধবার ২টার দিকে পশ্চিম গোমদণ্ডি গ্রামের বিজয় মেলায় এ বিস্ফোরণের ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতের পরিচয় জানা যায়নি।
জানা যায়, বোয়ালখালী উপজেলার গোমদণ্ডি গ্রামে বিজয় মেলায় বেলুনে গ্যাস ভর্তি করার সময় সিলিন্ডারটি বিস্ফোরিত হয়। এতে বেলুন বিক্রেতা ঘটনাস্থলেই নিহত হন। এ ছাড়া ঘটনাস্থলের কাছে থাকার আরো তিনজন গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে স্থানীয়রা চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেছে।
বোয়ালখালী থানার ডিউটি অফিসার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেছেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরে এ বিষয়ে বিস্তারিত জানানো সম্ভব হবে।
এমএম





