নড়াইলের লোহাগড়ায় ৯৯০ প্যাকেট কোরিয়ান সিগারেটসহ হিরু মিয়া(৩৭) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। উদ্ধারকৃত সিগারেটের মূল্য প্রায় দেড় লক্ষ টাকা।

রোববার রাত সাড়ে ৮টার দিকে তাকে আটক করা হয়।

হিরু মিয়া ফরিদপুরের নগরকান্দা উপজেলার সুতারকান্দা গামের মৃত শফিউদ্দিন শেখের ছেলে।

লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ লুৎফর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার কালনা কওমী মাদ্রাসার সামনে থেকে তাকে আটক করা হয়।

এ সময় তার কাছ থেকে ৯৯০ প্যাকেট কোরিয়ান সিগারেট উদ্ধার করা হয়েছে।

এমকে