রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের পাশ থেকে আজ বুধবার রাত পৌনে আটটার দিকে এক অজ্ঞাতনামা ব্যক্তির (৩৫) লাশ উদ্ধার করেছে পুলিশ। রাজবাড়ী সদর উপজেলার রামকান্তপুর ইউনিয়নের চরবাগমারা পল্লী বিদ্যুৎ সমিতির কার্যালয় এলাকায় রাস্তার পাশ থেকে এই লাশটি উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, লাশের মাথার পেছনের দিকে ধারালো অস্ত্রের একটি আঘাতের চিহ্ন রয়েছে। এ ছাড়া পিঠে লাঠির আঘাতে চিহ্ন রয়েছে। লাশটির পরনে শার্ট ও ট্রাউজার রয়েছে। পোশাক ভেজা।

পাংশা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মান্নান জানান, প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে অন্য কোনো স্থানে হত্যার পর, কেউ লাশ ফেলে গেছে। রাজবাড়ী সদর থানার ওসি আবুল বাসার মিয়া বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

এম এ