খুলনায় সন্ত্রাসীদের হাতে নিহত শরিফুল ইসলাম মিলন (৩৫) হত্যা মামলার আসামি মো. সজিবকে (২৮) গ্রেফতার করেছে ডিএমপির মোহাম্মদপুর থানা পুলিশ।
হত্যা মামলার তদন্ত কর্মকর্তা কেএমপির সোনাডাঙ্গা মডেল থানার এসআই রাজেশ্বর জানান, সজিবকে ২৯ জানুয়ারি আটক করে মোহাম্মদপুর থানা পুলিশ। তাকে খুলনায় আনার প্রক্রিয়া চলছে। খুলনায় তার বিরুদ্ধে টাকা ছিনতাইয়ের আরেকটি মামলা রয়েছে।
তিনি আরো জানান, এই হত্যা মামলায় আটক ডালিমের স্বীকারোক্তিতে সজিবের নাম উঠে আসে।
গত ৩ জানুয়ারি রাত সাড়ে ১১টার দিকে নগরীর ২৬নং ওয়ার্ডের বাঁশতলা এলাকার ডলফিন ভিডিওর সামনে সন্ত্রাসীরা প্রকাশ্যে মিলনকে হত্যা করে।
এসএইচ





