গত ২৪ ঘণ্টায় (শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা) সারাদেশে আরও ১ হাজার ৮৭০ জন ডেঙ্গু জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। সরকারি হিসাব অনুযায়ী যা আগের দিনের চেয়ে ২২১ জন বেশি।
আজ (০৪ আগস্ট) সকাল ৮টা থেকে আগের ২৪ ঘণ্টায় ১ হাজার ৬৪৯ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছিলেন।
পুলিশের একজন অতিরিক্ত মহা-পরিদর্শকের স্ত্রী ডেঙ্গু জ্বরে আজ (রোববার) ঢাকায় একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এনিয়ে বিভিন্ন হাসপাতাল সূত্র দিয়ে ‘ডেইলি স্টার’ জানিয়েছে মশাবাহিত রোগটিতে আক্রান্ত হয়ে ৫৩ জন মারা গেলেন। তবে গতকাল পর্যন্ত স্বাস্থ্য অধিদপ্তর বলে এসেছে যে ডেঙ্গুতে মৃতের সংখ্যা ১৮।
স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, চলতি বছরে এ পর্যন্ত ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগীর সংখ্যা ২৪ হাজার ৮০৪ জন। এদের মধ্যে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়িতে ফিরে গেছেন ১৭ হাজার ৩৩৮ জন। আর সারাদেশে বিভিন্ন হাসপাতালে এ জ্বর নিয়ে ভর্তি আছেন ৭ হাজার ৩৯৮ জন।
হেলথ ইমার্জেন্সি অপারেশন্স সেন্টার ও কন্ট্রোল রুম জানায়, ঢাকা শহরের বেসরকারি হাসপাতালগুলোতে ভর্তি হওয়া রোগীর সংখ্যা ৪০৩ জন। এরমধ্যে ডেঙ্গু ফিভারে আক্রান্ত হয়েছেন ৪০০ জন, ডেঙ্গু হেমোরেজিকে একজন আর ডেঙ্গু শক সিন্ড্রোমে আক্রান্ত হয়েছেন দুই জন। বেসরকারি হাসপাতাল থেকে এ পর্যন্ত চিকিৎসা নিয়েছেন ৮ হাজার ৪৩২ জন। হাসপাতালগুলোতে বর্তমানে ভর্তি আছেন ১ হাজার ৮৭২ জন।
ঢাকা শহরের ভেতরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ১৩৪ জন, বর্তমানে মোট ভর্তি আছেন ৬৯৭ জন, মিটফোর্ড হাসপাতালে ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ৯৭ জন, বর্তমানে মোট ভর্তি আছেন ৪২৮ জন, ঢাকা শিশু হাসপাতালে ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ৩৯ জন, বর্তমানে মোট ভর্তি আছেন ১৪৮ জন, শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ৫৫ জন, বর্তমানে মোট ভর্তি আছেন ৩৬৯ জন,হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট হাসপাতালে গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ৩০ জন, বর্তমানে মোট ভর্তি আছেন ১৭৪ জন, বারডেম হাসপাতালে গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ১৩ জন, বর্তমানে মোট ভর্তি আছেন ৬৩ জন, বিএসএমএমইউতে ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ২৬ জন, বর্তমানে মোট ভর্তি আছেন ১৬৩ জন, রাজারবাগ পুলিশ হাসপাতালে গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ১৭জন, বর্তমানে মোট ভর্তি আছেন ১৪৫ জন, মুগদা মেডিক্যাল কলেজ হাসপাতালে গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ৮৩জন, বর্তমানে মোট ভর্তি আছেন ৩৮০ জন,বিজিবি হাসপাতালে গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন সাত জন, বর্তমানে মোট ভর্তি আছেন ২৮ জন, সম্মিলিত সামরিক হাসপাতালে গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ৩৬ জন, বর্তমানে মোট ভর্তি আছেন ১৮৩ জন,কুর্মিটোলা জেনারেল হাসপাতালে গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ১১৩ জন, বর্তমানে মোট ভর্তি আছেন ৩১৯ জন।
ঢাকার বাইরের বিভাগগুলোতে গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ৮১৭ জন। এ পর্যন্ত চিকিৎসা নিয়েছেন পাঁচ হাজার ৭২৩ জন, ছাড়পত্র নিয়েছেন তিন হাজার ২৯৪ জন। এর মধ্যে ঢাকা শহর ছাড়া গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে ভর্তি হওয়া রোগী ২১৬ জন, বর্তমানে মোট ভর্তি আছেন ৪৪৩ জন, ময়মনসিংহ বিভাগে গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ৭০ জন, বর্তমানে মোট ভর্তি আছেন ২২৬ জন,চট্টগ্রাম বিভাগে ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ১৫৯ জন, বর্তমানে মোট ভর্তি আছেন ৪১৬ জন,খুলনা বিভাগে ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ১২৭ জন, বর্তমানে মোট ভর্তি আছেন ৪২১জন, রাজশাহী বিভাগে ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ৮৩ জন, বর্তমানে মোট ভর্তি আছেন ৩৪২ জন, রংপুর বিভাগে ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ৫৩ জন, বর্তমানে মোট ভর্তি আছেন ২১৫ জন, বরিশাল বিভাগে গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ৭৮ জন, বর্তমানে মোট ভর্তি আছেন ২২৯ জন এবং সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ৩১ জন, বর্তমানে মোট চিকিৎসাধীন ৯৯ জন।
এমবি





