বিএনপি সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে অবৈধভাবে গ্রেফতারি পরোয়ানা জারির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জাতীয়তাবাদী যুবদল ও স্বেচ্ছাসেবক দল।
বৃহস্পতিবার সকালে জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে সমাবেশে মিলিত হয়।
সমাবেশে বক্তব্য দেন, জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি প্রবীণ চন্দ্র চাকমা, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক মো. শাহ আলম, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মো. আবু তাহের বক্তব্য দেন।
জেআই





